সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে আজ ১৩ জুলাই সকাল ৯ টায় শিয়াল কোট বাজারে ভূমি দখলদারের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের আরজীদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার সুদীর্ঘ ৬৫ বছরের ভোগ দখলীয়, এস,এ ও চলমান বাংলাদেশ রেকর্ডভূক্ত চার একরের অধিক আবাদি জমি স্থানীয় কতিপয় দখলদার ও মামলাবাজ ব্যক্তির জোরপূার্বক দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেছে। উক্ত মানববন্ধনের আয়োজন করেন আরজীদেবীপুরগ শিয়ালকোট আলিম মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। উল্লেখ্য আরজী দেবীপুর আলীম মাদ্রাসার ভূমি দস্যু কর্তৃক প্রায় চার একরের অধিক জমি বে-দখল দেয়ার চেষ্টা করার প্রতিবাদে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশ আরজী দেবীপুর আলীম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীসহ প্রায় ৪ শতাধিক ব্যক্তিবর্গ আংশ নেয়। উক্ত মানববন্ধনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোঃ আসাদ রহমানী বলেন, এলাকার হবিবর রহমান হবি, মিনহাজুল ইসলাম মেনাল, শাহাজাদা হোসেন, ইসমাইল হোসেন, মনছুর আলী, আসলাম আলী শাহ্, আল আমিন, সজিব ও সাজু মিয়া অত্র প্রতিষ্ঠানের প্রায় চার একরের অধিক আবাদি জমি বে-দখলের চেষ্টা করে এবং বিবাদীরা বিভিন্ন হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আসামীদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দিলেও থানা কর্তৃপক্ষ আইগত কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন । উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ খলিলুর রহমান এবং আব্দুল্লাহ জোবায়ের একই কথা বলেন এবং জানান, মরনাই মৌজার ৬১৬ ও ৬১৭ এবং এস,এ ৫১০ খতিয়ান- এস,এ ৪০০৭, ৪০০৯, ৩০১১, ৩০১২, ২৯২৮, ৩৫০৬ দাগের প্রায় চার একরের অধিক জমি বিবাদীরা বে-দখল দেয়ার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে বিবাদীদের বাড়ি গিয়ে যোগাযোগ করা হলে, তাদের না পাওয়ায় কোন মতামত প্রকাশ করা সম্ভব হলোনা । এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এই জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঐ মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ কে নির্দেশ দেয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park