সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রয়াত সাংবাদিক আব্দূর রহমানের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত সাংবাদিক আব্দূর রহমানের পরিবারের ওপর ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার ১১ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে পঞ্চগড় থানার ডাঙ্গাপাড়া গ্রামে অবস্থিত পৈত্রিক ভিটায় বসবাসরত আব্দূর রহমানের কন্যা রত্না আক্তার ও তার পরিবারের উপর হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, পৈত্রিক সম্পত্তির উপর জোরপূর্বক দখল ও উচ্ছেদের উদ্দেশ্যে একদল সন্ত্রাসী—মো. বাবুল ইসলাম (৫০), আবুল ইসলাম (৪৫), শুকরু ইসলাম (৭০), জাহেদুল ইসলাম, নেবাই, মোমেনা বেগম (৭৫), জহুরা বেগম (৫০) প্রমুখ—একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি, গাছপালা ও নলকূপ ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

এ সময় বাড়ির ভিতরে রক্ষিত এক লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, হামলার পর আসামিরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন রত্না আক্তার।

পরবর্তীতে ভুক্তভোগীরা পঞ্চগড় থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ কোনো তদন্তে যাননি বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানা যায়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে রত্না আক্তার জানান, “আমরা শান্তিপূর্ণভাবে পৈত্রিক ভিটায় বসবাস করছিলাম। হঠাৎ করে এই বর্বর হামলা আমাদের ভীত ও আতঙ্কিত করে তুলেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই।”

এদিকে এলাকাবাসীর একটি অংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park