সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যা,আহত-১ আটক-২

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, কৌশিক চৌধুরী :

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরো একজনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে হাকিমপুর (হিলি) পৌরসভার মালেপাড়া এলাকায় রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত বাবলু (৩২) হলেন পৌরসভার চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।

এদিকে ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলেন, লিনা পারভীন (৪২), জিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দুই জনকে গতকাল থেকে বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক রাব্বী । আজ বিকেলে মারধর করা অবস্থায় একজনের মৃত্যু হয়।

হাকিমপুর থানা ওসি নাজমুল হক বলেন, একজন মহিলা এসে যানায় তার ছেলেকে চোর সন্দেহে মালেপাড়ায় এলাকায় আটক করে মার ধোর করে। এমন সংবাদ পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পাঠালে ঘটনাস্থল থেকে বাবলু নামে একজনের লাশ উদ্ধার করি, চোর সন্দেহে তাকে মার ধোর করা হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park