সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় এক হিন্দু ছেলে ও এক হিন্দু মেয়েকে কিডন্যাপ করে দুর্ধর্ষ সন্ত্রাসী মিঠু বাহিনীরা?

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

গতকাল ১৩ জুলাই ২০২৫ ইং বিকেলে আনুমানিক ৪ টায় জলঢাকা উপজেলার ২ নং ওয়ার্ড মাথাভাঙ্গার শ্রী পল্লব কুমারের ছেলে পলাশ কুমার রায় তার মুসলিম বান্ধবী মোছা: রুম্মী আখতার পিতা: এমদাদুল হক পলাশ সাং মাথাভাংগা,জলঢাকা নীলফামারীর সাথে কুশলাদি বিনিময়ের সময় তাহাদের কে অবৈধ সম্পর্ক সন্দেহে জলঢাকা তিস্তা ক্যানেল পাশ থেকে ধরে উপজেলা পরিষদের লালদিঘিরপাড় নিয়ে যায়। সেখান থেকে প্রত্যক্ষদর্শীরা ও ছেলের পিতা:পল্লব জানান মনিরুজ্জামান মিঠু ছেলে-মেয়ে উভয়কে অস্ত্রের মুখে রেখে ভয় দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় অজানা কোন স্হানে। এমনটাই অভিযোগ করেন ওই ভুক্তভোগীরা।
বিকাল থেকে ছেলে-মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য মনিরুজ্জামান মিঠু পিতা : রফিকুল ইসলাম ভোম্বল (৩৫) নগদ টাকা দাবি করে বলে জানা যায়। আরো জানা যায় যে সুদারু মনিরুজ্জামান মিঠু জামাতের কর্মী হওয়ায়, উক্ত ২ নং ওয়ার্ডের জামাতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক ও জামাতের সেক্রেটারি শাহিনুর রহমান শাহিন ঘটনাটি জানার পর ঘটনা স্থলে যান এবং মিঠুকে কে অনুরোধ করেও ছেলে মেয়ে উভয়কে উদ্ধার করতে পারেনি বলে জানা যায়।
জামাত নেতারা ঘটনাস্থলে গেলে মিঠুর প্রধান সহকারি সন্ত্রাসী আতাউর রহমান বাদল কিছু টাকার বিনিময়ে মধ্যস্হতা করার চেষ্টা করেন, কিন্তু মিঠু বাহিনী নগদ টাকা ছাড়া কোনভাবেই ছেড়ে দিতে রাজি হয়নি।
উল্লেখ্য যে, গত ৩ জুলাই জলঢাকা জন স্বাস্থ্য প্রকৌশল অফিসের পাইপ লুটতরাজ ও ছিনতাইয়ের সঙ্গে এই সঙ্ঘবদ্ধ মিঠু ও বাদল বাহিনী সরাসরি জড়িত থাকার পরও প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় গতকাল ১৩ জুলাই পুনরায় সন্ত্রাসীরা কিডন্যাপের মত ঘটনা ঘটায় বলে এলাকাবাসী উদ্বেগ জানিয়েছে। ছেলের পিতা পল্লব কুমার রাত আনুমানিক ২.৩০ মিনিট জলঢাকা থানায় উপস্থিত হয়ে অভিযোগ করার চেষ্টা করে বিভিন্ন কারনে অভিযোগ করতে পারেনি বলে জানিয়েছেন।ভোর ৫টার
দিকে মিঠু নগদ ৩০০০০/= হাজার টাকা নিয়ে ছেলেকে তার পিতার হাতে দেয় কিন্তু এখনো মেয়ে তাদের জিম্মায় রয়েছে বলে জানা যায়। প্রতিবেদক জানান যে গত ৩ জুলাই মিঠু ও বাদল বাহিনীর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হওয়ায় বিভিন্ন সংবাদকর্মী ও সাধারণ জনগণকে হুমকি প্রদান করে আসিতেছে । কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park