
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার (১৫ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে।
নিখোঁজ শিশুর নাম মোঃ ফাইম বাবু (৩)। সে ওই এলাকার মোঃ সোহেল রানা’র ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শিশুটি প্রতিবেশী আরেক শিশুর সঙ্গে ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ ফাইমের পা পিছলে ড্রেনের পাইপে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
পরে সঙ্গে থাকা শিশু বিষয়টি ফাইমের পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো ড্রেনের পাইপ ও পাশের ডোবার আশপাশে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানায়, ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা ও তল্লাশি কার্যক্রম চাল