সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছেলের হত্যাকারীর বিচারের প্রহর গুনছে বিলাপে আবু সাঈদের মা।

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ১৬ জুলাই মায়ের মানসপটে গুমলে গুমলে ওঠে এই দিন সন্তান হারানোর ব্যথা। ১৬ জুলাই ২০২৪ দুপুর ১ টা ৩২ মিনিট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নম্বর ফটকের সামনে জমায়েত হন ‘কোটা সংস্কার’ ছাত্র জনতা। বিভিন্ন স্লোগানে মুখর ছাত্র জনতার। ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে । উত্তেজিত ছাত্র জনতার উপর লাঠিচার্জ ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এতে যোগ দেয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্রাসী অস্ত্রধারী গুন্ডাবাহিনী। দ্বিকবিদিক ছুটোছুটি ছাত্র জনতার কিন্তু নির্ভীক চিত্তে দাঁড়িয়ে আবু সাঈদ। ছাত্র জনতাকে হটাতে প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। তখনও দাঁড়িয়ে আবু সাঈদ। বুক টান হাত উচু আগুয়ান কন্ঠে মার মার কত গুলি চালাবি চালাও চিৎকারে আবু সাঈদ। তখনি পুলিশ গুলি ছুঁড়ে। মুহূর্তেই তার বুক ঝাঁজরা হয়ে লুঠে পড়ে মাটিতে। তখন সময় ২টা ১৭ মিনিট। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন বিকেল ৩ টা ৫ মিনিট। এরপর অন্যায়ের বিরুদ্ধে গুলির সামনে সাহসিকতা প্রতিবাদী আবু সাঈদের মৃত্যুর ছবি সোসাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। নিপাত ঘটে স্বৈরাচারী শাসনের। তারেই প্রতিচ্ছবি আজ শাহাদৎ বরণের একটি বছর। কোটা সংস্কারের রুপ নেয় আন্দোলন এরপর গণঅভ্যুত্থানের। সারাদেশে ছাত্র-জনতার গণপ্রতিরোধে ৫ আগস্ট ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে অবশেষে। স্বৈরশাসক আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী ুশেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। কিন্তু আজও গ্রেপ্তার হয়নি আবু সাঈদ হত্যা মামলার মূলহোতারা। দেশে নানান পরিবর্তনে রুপরেখা ছক হল কিন্তু এখনো হলো না ছেলের হত্যাকারীর বিচার,প্রহর গুনছে বিলাপে আবু সাঈদের মা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park