
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া সদর উপজেলার হরি গাড়ি এলাকায় আজ বুধবার (১৬ জুলাই) ভোরে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেগম (৭০) ও হাবিবা বেগম (২২)–কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত বন্যা (১৮) বর্তমানে হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ও আহত সকলেই বগুড়া সদর উপজেলার হরি গাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, পূর্ব শত্রুতা কিংবা অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।