
স্টাফ রিপোর্টার: উমর ফারুক
নাটোরের বড়াইগ্রামে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ আলোচনা ও শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাডা. নূরে আলম সিদ্দিক , কৃষি কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধ আবুল খায়ের , বয়াত রেজা , উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ জামাত ইসলামের নাটোর জেলা সহ-সম্পাদক ও নাটোর চার আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম , বিএনপি’র নেতা আব্দুস সালাম ,সহ বড়াইগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ১৬ জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আলোচনা শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, “১৬ জুলাই বাংলাদেশের একটি গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে শহীদদের রক্তের বিনিময়ে যে অধিকার আদায়ের সূচনা হয়েছিল, তা আজ ইতিহাস হয়ে আছে।”
আলোচনায় ১৬ জুলাই আন্দোলনের পটভূমি, তাৎপর্য এবং শহীদদের অবদান নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে এ আন্দোলনের ইতিহাস জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।