সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফরিদপুরে সেনাবাহিনীর সফল অভিযান: বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর সদর উপজেলার লক্ষীপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৪৫.৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন এবং ১০টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে লক্ষীপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক কারবার ও অবৈধ অস্ত্র সংরক্ষণের সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আগে থেকেই নজরদারি চলছিল। অবশেষে গতকাল রাতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে এই চক্রের আস্তানা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সম্ভব হয়।

এই অভিযানে কারও আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে অভিযান-পরবর্তী তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকৃত মাদক ও অস্ত্র আইনি প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, এমন সফল অভিযান শুধু ফরিদপুর নয়, সারা দেশে পরিচালনা করা হলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রতিটি কোণায় মাদক ও অপরাধ দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park