সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ার সেউজগাড়ী ছাত্রাবাসে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় একটি ছাত্রাবাস থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে। মৃত শিক্ষার্থীর নাম মো. আশরাফুল ইসলাম (১৮)। সে গাবতলী উপজেলার বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল সেউজগাড়ী এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থেকে পড়াশোনা করছিল। সকালে সহপাঠীরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park