মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নতুন কোচ এস এম আসিফুজ্জামান

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম আসিফুজ্জামান। তিনি ২০২৫-২০২৬ মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করবেন।

রবিবার (২০ জুলাই ২০২৫খ্রি.) এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি তার হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এস এম আসিফুজ্জামান এর আগে ২০১৯-২০২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের সহকারী কোচ এবং ২০২১-২০২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে তিনি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন এবং তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ জিতে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এএফসি প্রো লাইসেন্সধারী এই কোচ বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতাও সমৃদ্ধ।

ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ,, ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park