
রিপোটার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা হিন্দুপাড়া থেকে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তায় ইট সোলিং উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (তারিখ দিন) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
উক্ত উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ। এলাকাবাসী এ উদ্যোগের জন্য জেলা ও উপজেলা বিএনপিকে ধন্যবাদ জানান।