মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলিকদমে বন্ধুদের সঙ্গে বন্দুক নিয়ে মজার করার সময় পর্যটক নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম
বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের আলিকদমে বেড়াতে গিয়ে বন্ধুদের সাথে শিকারী বন্দুক নিয়ে মজা করতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন।

২১ (জুয়াল) ২০২৫ইং সকালে আলীকদ‌ম উপজেলার কুরুক পাতা ইউনিয়নের চাইল্লাতলী এলাকায়
এ ঘটনা ঘটে।

নিহত ওই পর্যটকের নাম মোঃ তোহা বিন আমিন (২২)। নিহত মোঃ তোহা ঢাকার ডেমরা থানার শান্তির বাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলামিনের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তোহা ও তার কয়েকজন বন্ধু ঢাকা থেকে আলিকদমের কুরুক পাতা এলাকায় বেড়াতে যায়। সেখানে চাইল্লাতলী পাড়ায় অবস্থান করার সময় স্থানীয় এক বাসিন্দার শিকারী বন্দুক নিয়ে বন্ধুরা মিলে মজা করছিল।’

একপর্যায়ে শিকারী ওই বন্ধুক দিয়ে মানুষ মারা যায় কিনা এটি দেখার জন্য গুলি করলে তোহার বুকে গুলি লাগে এসময় সে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোঃ জহির উদ্দীন বলেন, শিকারী বন্ধুক নিয়ে বন্ধুরা মজা করতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park