
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
শাজাহানপুর দলিল লেখক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান সোহেল,
দলিল লেখক রিপন,
এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ইনসান আলী।
তাদের বগুড়া শেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে স্থানীয়দের দাবি, একটি গুরুত্বপূর্ণ মামলার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলমান।