সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ময়মনসিংহে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত। ‎

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ইকবাল হোসেন
‎ত্রিশাল ময়মনসিংহ।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

‎বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি আগামী রোজার আগে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়। এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ, বিএনপির সমতুল্য জনপ্রিয়তা অন্য একটি দলেরও নেই। তাই বিএনপিকে তারা চোখের কাটা মনে করছে। ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ক্রমাগতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা ইচ্ছে করলেই এসব মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে পারি।

‎জেলা শ্রমিক দলের আয়োজনে মিছিলটি শহরের গাঙ্গিনারপাড়, স্টেশন রোড হয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।

‎সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপি হঠাৎ করে রাজনীতির মাঠে উঠে আসা দল হয়। বিএনপির জনপ্রিয়তা কেমন, তা শহরসহ গ্রামে ঘুরে দেখে আসেন। বিএনপির নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে। তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় নেতাকর্মীরা। তারেক রহমান নির্দেশ দিলে অপপ্রচারকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

‎সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।

‎এসময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল হক, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উক্ত  বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও এিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃফিরুজ নূন ও এিশাল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃসারোয়ার হোসেন শোভা ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলম ও   এিশাল উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park