সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ নাছির উদ্দিন(৫০),মো. মোতালেব প্রামানিক(৩৭) মোঃ শাহ আলম হোসেন প্রামানিক(২৯),মোঃ রমজান আলী(৩০) ও মোঃ হাবিব(২৮)। আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি প্রেস ব্রিফিংয়ে আরো জানান, গত ২০ জুলাই গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাও বটতলী বাজারে ব্যবসায়ী কেরামত আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ডাকাতরা দোকানের নগদ টাকা সহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে গত ২১ জুলাই ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি ডাকাতির মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে গত ২২ জুলাই রাতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন ও ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইন চার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের পুলিশের একটি যৌথ টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের উক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

এ সময় ডাকাত দলের নিকট থেকে কিছু লুন্টিত মালামালসহ দেড় লক্ষ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম আরো জানান, এই মামলার তদন্ত করতে গিয়ে আরো চারটি ডাকাতি মামলার সাথে গ্রেফতারকৃত ডাকাতরা ওতপ্রতভাবে জড়িত। এই সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park