সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে রোকেয় হত্যা মামলায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন পুলিশ সুপার পিরোজপুর আবু নাসের মহোদয়।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

রানা মাহমুদঃ

গত ২৪/০৭/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২১.০০ ঘটিকায় পিরোজপুর থানাধীন ০২ নং কদমতলা ইউনিয়ন এর ওয়ার্ড নং ০১ সাং- ভৈরমপুর হাওলাদার বাড়ী এর বাসিন্দা রোকেয়া বেগম (৭০) স্বামী মৃতঃ মোক্তার হাওলাদার পিতা- মৃতঃ নবীর উদ্দিন, রাতে নিজ টিনশেড বিল্ডিং এর ঘরে প্রতিদিনের মত রাত্রে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে অদ্য ২৫/০৭/২০২৫ খ্রিঃ শুক্রবার সকাল ০৯:৩০ ঘটিকার সময় মৃত রোকেয়া বেগম এর কোন সাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা খোলা পাইয়া ভেতরে প্রবেশ করে দেখতে পান নিজ ঘরের পাকা মেজের উপর গলাকাটা অবস্থায় রক্তাক্ত পড়ে আছে। স্থানীয় লোকজন দেখে সদর থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মৃতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

উক্ত ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটনের লক্ষ্যে অত্র পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়, অদ্য ২৫/০৭/২৫খ্রি তারিখ শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। পিরোজপুর থানা পুলিশকে রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা দেন। উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অফিসার ইনচার্জ সদর থানা জনাব রবিউল ইসলাম ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park