সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ময়মনসিংহের ত্রিশালে বিএনপি নেতা শহীদুল আমিন খসরু কে নিজ ইউনিয়নে সংবর্ধনা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত


‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরু কে যুগ্ম আহবায়ক মনোনীত করায়
‎ময়মনসিংহ ত্রিশালে বিএনপি নেতা শহীদুল আমিন খসরু কে নিজ ইউনিয়নে গন সংবর্ধনা অনুষ্ঠিত হয়
‎শহীদুল আমিন খসরু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।।

‎ত্রিশাল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হেকিম মাস্টার এর সভাপতিত্ত্বে
‎উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মেছবাউল আলম, ইফতেখার আহমেদ শরিফুল, আবু নাছের হেলাল উদ্দিন, হাবিবুর রহমান খান বাচ্চু, মোঃ কামরুজ্জামান, মোঃ আল আমীন, মোঃ নাঈম মিয়া সহ  ছাত্রদল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবী দলের উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উক্ত অনুষ্ঠানে শহিদুল আমিন খসরু বলেন‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছেন, প্রত্যকটি উপজেলা, ইউনিয়নের সবাইকে আমি যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগের দোষর। এই বিএনপির পতাকা কোনও জাতীয় পার্টির সন্তানদের না। যারা দলের সিদ্ধান্ত মানেন না তারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। তিনি তার বক্তব্যে সকলকে একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। আগামীতে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই ধানের শীষে ভোট দিতে বলেন। একই সাথে তিনি আওয়ামীলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক ছিন্ন করতে বলেন। এছাড়াও তিনি আরো বলেন যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রেখে চলছে তাদেরকে দল থেকে কোন পদ পাবে না।

‎আপনারা জানেন গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভিন্ন মতের ভিন্ন চিন্তার ইসলামি তৌহিদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে গত ১৫ বছর খুন করেছে। 

‎তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে খুনি হাসিনা ভারতে পালায়ন করেছে। আমরা বারবার বলে এসেছি এই ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের রক্তের ওপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান সেই শহীদ এবং আহত পরিবার সিদ্ধান্ত নেবে আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। তারাই সিদ্ধান্ত নেবে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলার মাটিতে থাকবে কি থাকবে না।

‎তিনি আরও বলেন, বিগত দিনে আপনারা জানেন এখানে সন্ত্রাসী হয়েছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, তরুণকে খুন করা হয়েছে, কিশোর গ্যাং হামলা হয়েছে, এখানে রক্ত ঝরানো হয়েছে। এখানে কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসী ত্রাসের বাহিনী রাখা হয়েছে। সেই সন্ত্রাসীরা আজও ফেসবুকে ওপেন পোস্ট দিচ্ছে, নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ওপর চোরাগোপ্তা হামলা শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট যে তরুণ ছাত্র-জনতা এদেশের নতুন সূর্য ছিনিয়ে এনেছে, তারা হাসিনাকে বিদায় করেছে। তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park