বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

দিনাজপুর জেলা পরিদর্শনে সচিব সফিকুজ্জামান।

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলা কার্যালয়ে ২৫ জুলাই সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শ্রম দপ্তরের আয়োজনে চেক হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মতবিনিময় সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শন উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য এবং বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ও সাংবাদিকের প্রশ্ন উত্তর শেষে ৮৪ টি চিকিৎসা চেক, ৬টি মৃত চেকসহ মোট ৯০ টি চেক বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর যার (রেজি নং রাজ-২৯৩৬) এর সভাপতি জিএম হিরুসহ জেলার সাংবাদিকবৃন্দ প্রধান অতিথির সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় উপস্হিত ছিলেন, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ- পরিচালক ওসমান গণি,সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান,সহকারী পরিচালক মামুনুর রশিদ,শ্রম কর্মকর্তা হুমায়ুন কবির,শ্রম কর্মকর্তা শাহিনুর ইসলাম,সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park