
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীর হাট বন্দরে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আয়ুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী শাকিরার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শিপন, সহ-সভাপতি শাকিল ও শরিফুল ইসলাম মুক্তা, এবং যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী মুক্তা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম, রাজু, আতিক, রবিউল, আপেল, জাহিদ, টিপুসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।