
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামি সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ, রবিবার ২৭ জুলাই ২০২৫, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমানের নির্দেশক্রমে রাতে এই অভিযান পরিচালনা করেন,
এসআই শহিদুল,
এসআই জসিম,এসআই সেলিম এএসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ ইদ্রিস আলী। রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে, মাদক মামলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেন, গ্রেফতারকৃতরা হলেন খানখানাপুর নতুন বাজার ৫ নং ওয়ার্ডের, জাহাঙ্গীর শেখ (৪১), পিতা-মৃত আতর আলী শেখ, , ভবদিয়ার গ্রামের মোঃ আমির হোসেন , পিতা-মোঃ জালাল শেখ, রামকান্তপুরের মোঃ মিঠুন খান ( পিতা-আক্কাস আলী খান,বাণীবহ ইউনিয়ানের মহিষবাথান গ্রামের রাজু শেখ (২৫), পিতা-আপান শেখ, মহারাজপুর গ্রামের মোঃ হারুন শেখ ( পিতা-সামাদ শেখ, পূর্ব ভবদিয়া গ্রামের, টয়ান প্রামানিক পিতা-মোঃ ছাত্তার প্রামানিক, আগমাড়াই গ্রামের মোঃ হেলাল কাজী(৫৪), পিতা- মৃত জলিল কাজী, পাচুরিয়া ইউনিয়নের মোঃ সবুজ মিয়া(৩০), পিতা- মোঃ আলম সরদার সর্ব থানা ও জেলা রাজবাড়ী।
আসামিদেরকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।