সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হিন্দুপল্লীতে হামলাকারিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভুক্তভোগী সনাতনী ধর্মের মানুষ

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মো.আরফান আলী,নিজস্ব প্রতিবেদক :

রংপূরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপূর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে দুই দফায় ভাঙচূর ও লুটপাটের ঘটনার ২দিন পর অজ্ঞাতনামা ১২শ জনকে আসামী করে মামলা দায়ের হলেও এখনে কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত হয়ে বাড়ী ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়া ভুক্তভোগী সনাতনী ধর্মের মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর মেরামতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হয়রত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২৬ জুলাই শনিবার রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করলেও পাশের এলাকার লোকজন এসে আলদাতপূর ছয়আনি বালাপাড়া হিন্দুপল্লীতে ১৮টি পরিবারের ঘরবাড়ী ভাংচূর, তছনছ এবং লুট করে নগদ অর্থ , গহনা,টেলিভিশন সহ একাধিক গবাদী পশু। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়ে বর্তমানে রংপূর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হিন্দুপল্লীতে হামলার ঘটনার ২দিন পর অবশেষে অজ্ঞাতনামা ১২শ জনকে আসামী করে মামলা হয়েছে এমনটি জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না এবং ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাএলাকায় (ওসি) আল এমরান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park