সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো ডিএমপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫খ্রি.) সকাল ১১.০০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক মোট ১৬০টি মোবাইল উদ্ধার করা হয়। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পরেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park