সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রুমান বেপারী (৩২) ও ২। মোঃ আবির হোসেন (২৮)।

আজ শনিবার (২ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানার একটি চৌকস টিম।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ০৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ কর্তৃক ১০ জন ও র‍্যাব কর্তৃক ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনকে গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করো হলো। এদের মধ্যে নয় জন ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park