
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
শাজাহানপুর, বগুড়া | ৫ আগস্ট ২০২৫:
“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪—ছাত্র-জনতার বিজয় মিছিল” এর বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব এনামুল হক শাহীন এবং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান বিদুৎ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুল বাছেদ পিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কে এম খায়রুল বাশার।
শাজাহানপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই বিজয় র্যালি ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলে “ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে গোটা এলাকা।
এই বিজয় র্যালি ছিল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মারক এবং ভবিষ্যতের সংগ্রামের জন্য নতুন শপথ।