মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মো.আরফান আলী, নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদের ঘোষণা ব্যতীত এদেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা সম্মান পায় না, তখন হতাশ হই। এমন মন্তব্য করেছেন রংপূরের জুলাই যোদ্ধারা।

৫ আগস্ট মঙ্গলবার দুপূরে জেলা প্রশাসনের আয়োজনে রংপূর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ পরিবার, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন দোয়া মাহফিলে জুলাই যোদ্ধাদের কন্ঠে উচ্চারিত হয় নানা অবহেলা ও বিচার বিলম্বের কথা। এসময় শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের সহ শহীদ পরিবার, আহতরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপূর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপূর সিটি করপোরেশন, জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মো. আবু সাঈম উপস্থিত ছিলেন। এর আগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপূর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ নগরীর পাবলিক লাইব্রেরী মাঠের বিপরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।
এছাড়াও বিকেল ৩টায় ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেল সাড়ে ৩টায় রংপূর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগেও একটি মিছিল অনুষ্ঠিত হয়। রংপূর জেলা ও মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১১টায় শাপলা চত্বর থেকে শহীদ আবু সাঈদ চত্বর পর্যন্ত এক শোভাযাত্রা বের করে ইসলামী ছাত্রশিবির। দুপূর আড়াইটায় টাউন হল চত্বর থেকে রংপুরের সর্বস্তরের ফ্যাসিস্টবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিজয় মিছিল বের হয়।

এছাড়াও, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপূর। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র‌্যালি শেষে প্রীতি খেলার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় আতশবাজি প্রদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দিবসটি উপলক্ষে তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park