মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ ছাত্র-জনতার বিজয় মিছিল” উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত..।

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

৬ আগস্ট ২০২৫, বুধবার
স্থান: ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ, বগুড়া।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

এই বিজয় মিছিলে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব এনামুল হক শাহীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান বিদুৎ।

বিজয় মিছিলটি আলতাফুন্নেসা খেলার মাঠে জমায়েত হয়ে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তোলেন নেতাকর্মীরা। এ সময় শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা বিএনপির সাথে যৌথভাবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা আবারও আওয়াজ তোলেন—
জনগণের সরকার চাই!”
গণতন্ত্রের বিজয় অব্যাহত থাকবে!
এই বিজয় মিছিল ছিল বিএনপির রাজনীতিতে গণতান্ত্রিক শক্তির এক প্রত্যয়ী প্রকাশ, যা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে বলে মত প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park