
স্টাফ রিপোর্টার:
বিশেষ অভিযানে সফলতা – ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর চৌকস টিমের অভিযানে ধরা পড়লো চিহ্নিত মাদক কারবারি।
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)।
৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকার সময় ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি (উত্তর) এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহীনুর বাজিকর (৪০), পিতা: মৃত মজনু বাজিকর, সাং: বক্তারপুর বেদেপল্লী, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।
অভিযানের সময় শাহীনুরের দেহ তল্লাশি করে তার নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাধারণ জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।