মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৮/২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১। মোঃ জামাল উদ্দিন (৩৯), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০২। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মোঃ আঃ জলিল, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর আনারপুর, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৩। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-আমজাদ হোসেন, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৪। সোহাগ (২৪), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-সাইনবোর্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে (ক) ০১ টি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৬২২, (খ) ০৩ টি ধারালো দা, (গ) ০২টি ছুরি, (ঘ) ০৩ টি চায়না রশি, (ঙ) ০১টি টর্চ লাইট, (চ) ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-২১, তাং-০৭/০৮/২০২৫ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন । উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন (৩৯) এর বিরুদ্ধে ভোলা জেলার লালমোহন থানা সহ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ০২টি চুরি ও ০১ টি ডাকাতি মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park