মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নৌ-বাহিনীর সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও চাকরিতে বহাল, জনমনে প্রশ্ন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত মো: মনিরুল ইসলাম (মঞ্জু) কর্পোরাল ব্যাচ নং (২০১৩) ঈসাখাঁ ঘাটি চট্রগ্রাম এর বিরুদ্ধে তাহার নিজ এলাকায় তার সহোদর ভাইকে দিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে ত্রাশের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে।

এদের নামে বাউফল থানায় একটি মামলা যাহার নম্বর ২৬/২৮৬ রজু আছে।
২০২৪ সালের ১৮/০৬/২৪ তারিখে মাহবুব আলম সিপাই (৫০) পিতা, আব্দুল বরেক সিপাই কনকদিয়া ৭নং ওয়ার্ড থানা বাউফল ,
মনিরুল ইসলাম মঞ্জু ও তার ভাই সহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার হতে জানা যায় ঘটনার দিন আসামি মনিরুল ইসলাম মঞ্জু ও তার ভাই সহ ৫/৬ জন মিলে একই বাড়ির জনৈক রাজ্জাক সিপাইয়ের ঘরের সামনে মাহবুব আলম সহ আরও কয়েক জনকে ধারালো ও ভোতা দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দশ্যে কুপিয়ে জখম
সহ লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে,

এ সময়ে তাদের আত্মচিতকারে আশে পাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। থানায় মামলার এজাহার সূত্রে জানা যায় এজাহার নামীয় আসামি মনিরুল ইসলাম মঞ্জু একজন নৌ বাহিনীর সদস্য এবং এই ক্ষমতা বলেই তিনি এখনও ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ভাবে মারধর সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে।
এলাকার সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষের মনে একটাই প্রশ্ন দানা বেধে আছে যে, এজাহারনামীও আসামি যাহার নামে মহামান্য আদালতের গ্রেফতারী পরেয়ানা আছে সে এখনও দেশের একটি সরকারী গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে চাকরিতে বহাল কি করে আছে।
কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে না?
তাহলে কি আইন শুধু সাধারণ মানুষের জন্য? সমাজের প্রভাবশালী বা সরকারি কোনো কর্মকর্তার জন্য না? তারা যখন যা খুসি তাই করে বেড়াবে এটাই মেনে নিতে হবে সাধারণ মানুষের?
ভুক্তভোগী পরিবারের দাবী অনতিবিলম্বে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park