সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের ৫ সদস্য আটক।

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল জেলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এলাকায় ৭ জুলাই বেলা ২ টা ২০ মিনিটের সময় এক গোপন সংবাদের ভিত্তিতে এক দালাল চক্রকে যৌথবাহিনী আটক করেছে। জানা গেছে, দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্ন কায়দায় জিম্মি করার অভিযোগের সুত্র ধরে যৌথবাহিনী অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুন নাঈম বিনতে আজিজ। এছাড়াও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ফারুকের নেতৃীত্বে ২৪ ইবি ব্যাটালিয়ান এর একটি টহল দল অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য এ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এলাকায় রোগীদের হয়রানি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও মেডিকেল কলেজ হাসপাতালে রোগী না নিয়ে বাহিরে ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এমনকি দালাল চক্রটি বাহিরের ক্লিনিকের সাথে চুক্তি সাপেক্ষে রোগী পাঠিয়ে তাদের কাছে কমিশন নেয়ার ও একাধিক অভিযোগও রয়েছে। এ চক্রটির মধ্যে যারা আটক হলেন,এরা হল-
১। মো: খোকন হোসেন (২৫) জেল ৩ দিন জরিমানা ৫ হাজার টাকা পিতা: সোনউল্লাহ
গ্রাম :ভালুকান্দি থানা ও জেলা :টাঙ্গাইল
২। জাহিদুল ইসলাম (২২) জেল ২ দিন জরিমানা ৩ হাজার টাকা জরিমানা।
পিতা: আমিনুল ইসলাম
গ্রাম : গালা, থানা ও জেলা: টাঙ্গাইল। ৩। মো: জাহিদ হোসেন (২৩) জেল ২ দিন জরিমানা ৩ হাজার টাকা। পিতা: নজরুল গ্রাম সল্লা
থানা: কালিহাতী , জেলা: টাঙ্গাইল। ৪। মো: মাসুদ রানা (২৭) জেল ৩ দিন জরিমানা ৫ হাজার টাকা পিতা: আজিজুল হক গ্রামঃ চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা :টাঙ্গাইল।
৫। মোঃ আনিস মিয়া (২২বছর) জেল ৭ দিন জরিমানা ৫ শত টাকা পিতা: কুদ্দুস মিয়া
গ্রাম : সারটিয়া, থানা ও জেলা: টাঙ্গাইল এ বিষয়ে জেলা সদর থানা অফিসার ইনচার্জ ও হস্তান্তর গ্রহণকারীঃ বিপি ৮০০১০৮২৯৭৬ এ এস আই আলমগীর হোসেন বলেন, উক্ত আসামীদের ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানাসহ টাঙ্গাইল জেলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park