
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।