মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফটকি ব্রিজের সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর চারজনকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে, যা যাত্রীবাহী বাস নাকি মাইক্রোবাসের—তা এখনো নিশ্চিত নয়।

দুর্ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। ঘটনার তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park