মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লোকায়ন যাদুঘরে বৃক্ষগ্যালারী প্রতিষ্ঠার লক্ষ্যে বৃক্ষরোপণ

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আরফান আলী, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পূর্ব আঁকচায় অবস্থিত লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘর প্রাঙ্গণে জুলাই পুণর্জাগরণ ও তারুণ্যের চেতনাকে স্মরণীয় করে রাখতে বৃক্ষগ্যালারী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নদী ও পরিবেশ বিষয়ক সংগঠক, লেখক, গবেষক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এবং যাদুঘরের চেয়ারম্যান ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকর্মী মো. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম এবং ইএসডিওর বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীরা।

ড. তুহিন ওয়াদুদ জানান, এই বৃক্ষগ্যালারীতে বাংলাদেশের প্রায় সব প্রজাতির গাছ রোপণ করা হবে। ফলে দেশি-বিদেশি পর্যটকরা এখানে এসে বৃক্ষ ও জীববৈচিত্র্য সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন।

এ কর্মসূচি লোকায়ন যাদুঘরের পরিবেশবান্ধব উদ্যোগে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park