সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বালিয়াকান্দিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সারাদেশে সংবাদিক নির্যাতনের প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসির রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক জনবানীর প্রতিনিধি জয়নাল আবেদীন, তালাশ বিডির প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক পাঞ্জেরীর খোন্দকার আহাদুল ইসলাম, সমির কান্তি বিশ্বাস প্রমুখ। এসময় বালিয়াকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছে। অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকরা হত্যার শিকার হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার ও দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নইলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা প্রতিহত করবো। তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park