সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ায় রেনেটা কোম্পানীর এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব-১২ এর অভিযানে রেনেটা কোম্পানীর এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসাইন (৩১) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আব্দুল কুদ্দুস (২৯) গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুন রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বেতগাড়ীস্থ রেনেটা কোম্পানীর অফিস থেকে কাজ শেষ করে মাঝিড়ায় ফেরার পথে ফটকি ব্রীজের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো চাকুর আঘাতে আনোয়ার হোসাইনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৪, তারিখঃ ২৬/০৬/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আসামি আব্দুল কুদ্দুস বেতগাড়ী দক্ষিণপাড়ায় অবস্থান করছে। পরে ১১ আগস্ট রাত ১টা ২০ মিনিটের দিকে র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল (দুটি সিম কার্ড সংযুক্ত) ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, এ ধরনের অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park