
স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকা থেকে ৫০ (পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)-এর একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রেজাউল ইসলাম (২৭)। তিনি গাইবান্ধা জেলার সাহঘাটা থানার সোনাতলা উল্লা আলতু মিয়ার বাড়ির মৃত নাসির উদ্দিনের পুত্র ও মোসাঃ রজিনার সন্তান। বর্তমানে তিনি সাভারের ঋষিপাড়া মুসলিমপাড়ায় ইদ্রিস মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামিকে হাতেনাতে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।