মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে শাজাহানপুরে আলোচনা, কেক কর্তন ও দোয়া মাহফিল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :

বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শাজাহানপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান।

দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং রোটারিয়ান মেছবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজ জান্নাতুল ফেরদাউস উর্মি, শাজাহনপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, অধ্যক্ষ শফিকুত তারিক, উপজেলা জামাতের নায়েবে আমীর মাও: আব্দুল লতিফ, সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক হারেজ উদ্দিন হারেজ, আবু সাহিন সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, অধ্যক্ষ আবু জাফর আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খোট্টাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমরুল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুসহ শাজাহানপুরে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park