সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ও কৃষকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার কাজেম মন্ডলের ছেলে মাজেদ মন্ডল (৫৩) এবং ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোশারফ হোসেনের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৩৫)।
গতকাল সোমবার গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ১নং গলির মাথা থেকে রাত পৌনে ১০টার দিকে মাজেদ মন্ডলকে এবং রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মাজেদ মন্ডল ও মমিনুল ইসলাম ওই মামলার পলাতক আসামি ছিলেন।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার আসামিদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park