মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শাজাহানপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে মেধা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ শিবলু রহমান :

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মেধা ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রতিটি শিক্ষার্থীকে তিনটি খাতা ও একটি কলম প্রদান করা হয়।
উপকরণ বিতরণ করেন মেধা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম। এ সময় মাদ্রাসার সাবেক সভাপতি ও আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহসীন আলী, মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ,স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান, সাবেক অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন খাদেম সহ মেধা ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেধা ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় গ্রামীণ জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে। ২০২৪ সালে সংস্থাটি বগুড়ার শাজাহানপুর উপজেলা চাঁদবাড়িয়া এলাকায় যাত্রা শুরু করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park