
মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
তোমার ক্যামেরায়, তোমার চোখে, আমাদের পীরগঞ্জ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠন কালচারাল সোসাইটি অফ পীরগঞ্জ আয়োজন করতে যাচ্ছে আমার চোখে পীরগঞ্জ ৫১১০” একটি অনলাইন ভিডিও প্রতিযোগিতা।
যেখানে পীরগঞ্জের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, পীরগঞ্জ উপজেলার মনোমুগ্ধকর সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরতে বদ্ধপরিকর । এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পীরগঞ্জকে ক্যামেরার লেন্সের মাধ্যমে নিজের মতো করে মৌলিকভাবে জনসাধারণ ও তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা। আপনি আপনার ভিডিওতে পীরগঞ্জের কোনো ঐতিহাসিক আকর্ষণীয় স্থান, মানুষের জীবনযাত্রা, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা পীরগঞ্জের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আপনার স্বপ্ন বা পরিকল্পনা তুলে ধরার এক অনন্য সুযোগ।
অংশগ্রহণের জন্য আপনার ভিডিওটি হতে পারে,পীরগঞ্জের বিভিন্ন দর্শনীয় ও অবহেলিত স্থান নিয়ে প্রামাণ্য আবহমান চিত্র। পীরগঞ্জের সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উপর গান, নাচ,কবিতা-আবৃত্তি ও লোকসংস্কৃতির ভিডিও। আপনার চোখে পীরগঞ্জকে আধুনিক ও উন্নত করার স্বপ্ন ও পরিকল্পনার তথ্যসম্বলিত ভিডিও। পীরগঞ্জের গণমানুষের জীবনের গল্প ও জীবনের বাস্তবতা ভিত্তিক ভিডিও। আপনার চোখে দেখা পীরগঞ্জকে আপনার মতো করে ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে এই ক্ষুদ্র প্রয়াস।
“কালচারাল সোসাইটি অফ পীরগঞ্জ এর সত্যাধিকারী ও প্রযোজক রকি ইসলাম বলেন, আসুন আমরা সকলে মিলে একসাথে আমাদের প্রাণের পীরগঞ্জকে আমাদের নিজেদের মতো করে মৌলিক ও আকর্ষণীয়ভাবে জনসাধারণের সামনে তুলে ধরি।
অংশগ্রহণের শর্তসমূহ: ১. ভিডিওর স্থিতিকাল সর্বোচ্চ ৪ মিনিট, ২. পীরগঞ্জ উপজেলার মধ্যে ভিডিও ধারণ সীমাবদ্ধ, ৩. ভিডিও নিজস্বভাবে ধারণ করতে হবে এবং কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করতে হবে, ৪. জমাকৃত ভিডিও পাবলিক রিয়েকশনের আওতায় মনোনীত হবে, ৫. ভিডিও ফ্রেম সাইজ ১৬:৯ হতে হবে, ৬. ভিডিওতে ঘৃণা, সহিংসতা, বিভাজন, বা অশ্লীল কোনো বিষয় থাকলে তা বাতিল বলে গণ্য হবে, ৭.ধর্ম অথবা রাজনৈতিক ইস্যু আনয়ন করা যাবে না।
পুরষ্কৃত ধরণ: পাবলিক রিয়েকশনের ভিত্তিতে নির্বাচিত ১০ জন বিজয়ীকেই পুরস্কৃত করা হবে, যাদের মধ্যে সেরা ০৫ জনকে প্রদান করা হবে বিশেষ আকর্ষণীয় পুরস্কার ও সম্মানসূচক উত্তরীয় এবং Best Female Content Creator ক্যাটাগরিতে একজন নারী ভিডিও নির্মাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
অংশগ্রহণকারীরা অনলাইন রেজিস্ট্রেশন ভিজিট করুণ: https://youth16.org/amar-chokhe-pirganj-5110/ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করে Cultural Society of পিরগাঞ্জ এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনার ধারণকৃত ভিডিওটি আপলোড করতে বলা হয়েছে।
ভিডিও জমাদানের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।