সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের আধ্যাত্মিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি ও বিশিষ্ট সাধু আলতাব শাহ ফকির (৮৬) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ইহজীবনের শেষ প্রহর অতিক্রম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন বিশিষ্ট কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকিরের সুযোগ্য সন্তান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান। কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি হিসেবে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবপ্রেম তাঁকে আধ্যাত্মিক জগতে ব্যাপক খ্যাতি ও সুনাম এনে দেয়।

আধ্যাত্মিক জ্ঞান, গান-কবিতা এবং মানবকল্যাণে নিবেদিত জীবন তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। সত্য, সুন্দর ও শান্তির পথে তাঁর সাধনা ছিল অনন্য।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

বাদ মাগরিব তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সাধু আলতাব শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ, আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park