
মো: আরফান আলী, নিজস্ব প্রতিবেদক :
ঠাকুরগাঁও সদর উপজেলায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও ক্যাথলিক মিশন সেন্ট মাদার তেরেসা স্কুলের হলরুমে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও নতুন কাঠামো ঘোষণা করেন। এতে রুহিয়া ক্যাথলিক চার্চের ফাদার আন্তনী সেনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন:
ফা. লাজারুস সরেন, ফা. ফিলিপ যোসিম মুর্মু, পালক, বলহরি বর্মন, বর্ন রায়, ফিলিপ দাস ও ধিরেন দাস।
অন্যদিকে, জনাস রায়কে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:
পাউলীনা রায় (যুগ্ম আহ্বায়ক), বিশ্বনাথ রায় (যুগ্ম আহ্বায়ক), বেনেডিন কুজুর (সদস্য সচিব), দমনিক তিগ্যা (অর্থ সচিব), জগদিস দাস, কেয়া মারডী, ননী গোপাল চন্দ্র বর্মন, সুরেন রায়, রমেন পাহান, নির্মলা মিনা টপ্য, দেবেন মাডী, সরলা রানী, মুক্তি রানী ও বেনেডিক্ট মুরমু।
এ সময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হয়ে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।