সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বারোপুর এলাকায় ৪টি গ্রেনেড উদ্ধার, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর উপজেলার বারোপুর এলাকায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে স্থানীয়দের চোখে পড়ে পরিত্যক্ত অবস্থায় রাখা গ্রেনেডগুলো। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো ঘিরে ফেলে নিরাপত্তা বলয় তৈরি করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো জব্দ করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো কোনো সন্ত্রাসী চক্র বা অপরাধীরা লুকিয়ে রেখেছিল। তবে কারা কী উদ্দেশ্যে এসব গ্রেনেড সেখানে রেখেছিল তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানা পুলিশ জানায়, গ্রেনেড উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park