সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে আ.লীগ আমলে বিএনপি নেতাদের নামে দায়েরকৃত ১৬ টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা
(রাজবাড়ী) স্টাফ রিপোর্টার :

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত ১৬ টি রাজনৈতিক মামলা প্রত্যাহারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা হতে ইস্যুকৃত প্রজ্ঞাপনে এ বিষয়ে রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট ও পাবলিক প্রসিকিউটরকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, বিগত সরকারের আমলে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে রাজবাড়ী সদর থানায় দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৪২৭/৩৫৩/৩৩২/৩৩৩ ধারায় দায়েরকৃত মামলা নং-৭ , তাং- ৫/২/২০১৩, জি.আর-৪৩/১৩ রাজবাড়ীর চীফ জুডিসিয়াল আদালতে (সি.জে.এম-১০৩/১৭) বিচারাধীন ছিল। এছাড়া রাজবাড়ী সদর থানায় দন্ডবিধি আইনের ১৪৩/৩৪১/৪২৭/৩৫৩ ধারায় দায়েরকৃত মামলা নং-২১, তারিখ-২০/১১/২০১২, জি.আর-৪১১/১২, টি.আর-১৭৫/১৮, রাজবাড়ী সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারা তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় দায়েরকৃত মামলা নং-৩, তাং- ৩/২/২০২৩,জি.আর- ৪১/১৩, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং- ২৮/২৩, রাজবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ঘ) ধারায় দায়েরকৃত মামলা নং-৪ তাং-৪/১১/১৩ জি,আর-৪২১/১৩ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-১৮/১৫, রাজবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/২৫ ঘ ধারায় দায়েরকৃত মামলা নং-২০ তাং-১৪/৩/২০২৩, জি.আর-১০৬/২৩ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৮/২০, রাজবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫ (ঘ) ধারায় দায়েরকৃত মামলা নং-২৭ তাং-১৪/১১/১৮, জি.আর-৫৩০/১৮, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৮/২০ এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫ধারায় দায়েরকৃত মামলা নং-২৭, তাং-১৪/১১/১৮, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-০৭/২০, গত ১২/১১/২০১৩ তারিখে দন্ডবিধি আইনের ১৪৩/৩৩২/৩৫৩/৪২৭ ধারা সহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪/৬ ধারায় দায়েরকৃত মামলা নং- ১৮, জিআর-৪৩৫/১৩ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৪৬/১৯ ও রাজবাড়ী রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়েরকৃত মামলা নং-০২, তাং-১৩/৪/২০১৫, জিআর-৩/১৫, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৫৩/১৫ উল্লেখয্যো ।
উল্লেখিত সময়ে পাংশা থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় দায়েরকৃত মামলা-১, তাং-২/১১/১৮, জিআর-২০১/১৮ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৪৯/১৯, দন্ডবিধি আইনের ১৪৩/৩৩২/৩৫৩ ধারায় দায়েরকৃত মামলা নং-১, তাং-২/১১/১৮, জিআর-২০১/১৮ (ক), টি.আর-৪২৯/১৯ এবং গত ২৮/০৫/২০২৩ ইং তারিখে দন্ডবিধির ১২০ বি/৩৪ ধারায় দায়েরকৃত মামলা নং-২১, জি.আর-১০৩/২৩ রয়েছে। এছাড়া গোয়ালন্দ ঘাট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়েরকৃত মামলা নং-২, তাং-২/২/২০১৫, জিআর-২১/১৫, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-১০/১৬ এবং কালুখালী থানায় দায়েরকৃত মামলা নং-৯,তাং-১৬/১২/১৮, জিআর-১৫৭/১৮ ও গত ৫/১২/২০১৮ ইং তারিখে দায়েরকৃত মামলা নং-১, জিআর-১৪৯/১৮ নং মামলা ও বালিয়াকান্দি থানায় দায়েরকৃত একটি মামলা নং-১৫, তাং- ১৩/৯/২০১৮, জিআর-১৬২/১৮ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং- ৪৫/১৯ বিচারাধীন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহারের লক্ষে পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানান হয়েছে।
এসব মামলায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বিএনপি নেতা অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, আকমল হোসেন, এ মজিদ বিশ^াস, কে এ সবুর শাহীন, আব্দুর রউফ হিটু, নারী নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজী, স্মৃতি ইসলাম, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, আব্দুল খালেক, গোলাম মোর্তজা, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ গিটার সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছিল।
এছাড়া রাজধানী ঢাকার একটি হত্যা মামলায় রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুকে গ্রেপ্তারপূর্বক আসামীর শ্রেণীভূক্ত করা হয়। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ ছাত্রদলের কয়েকশত নেতা-কর্মী গত ১৫ বছরে রাজনৈতিক হয়রানীমূলক মামলার শিকার হয়েছেন।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, তিনি সহ পাংশা,বালিয়াকান্দি ও কালুখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে বিগত সরকারের আমলে হয়রানীমূলক মামলা হয়েছে। এসব মামলায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুইয়া, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন সহ অসংখ্য নেতাকর্মীকে আসামীর শ্রেণীভূক্ত করা হয়েছে।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক-২ বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের বিষয়ে নির্দেশনা পাওয়া গেছে। সংশ্লিষ্ট আদালতে এবিষয়ে আবেদনপত্র দাখিল করা হবে। এসব মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে ১০ হাজার রাজনৈতিক নেতা-কর্মী হয়রানীমূলক মামলা থেকে নিষ্কৃতি পাবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park