সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক ডাকাতি মামলার ০১ আসামি কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে গ্রেফতার।

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পঠিত

গত ১০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.১০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাক্তা ইউনিয়নের পশ্চিশ বামনশুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত ট্রাক থামিয়ে ০৪ জন ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র’সহ গ্রেফতার করে এবং ৯/১০ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতির প্রস্তুতি বিষয়ে মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৬/০৮/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.১০ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত আসামি মো: আকাশ (২৫), পিতা- আ: সামাদ, সাং- চর অভিনগর, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park