সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন : সফল চাষীদের পুরস্কার প্রদান

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

সভায় বক্তারা বলেন, দেশের প্রোটিন চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সঠিক পদ্ধতিতে মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব এবং এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সফল চাষীদের অবদান অনস্বীকার্য।

এ সময় উপজেলার সফল মৎস্য চাষী খলিলুর রহমান, নাজমুল হুদা মিঠু এবং টাংগন নদী মৎস্য ব্যবস্থাপনা উন্নয়ন সংস্থা-কে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, ছাত্র জনতা সমন্বয়ক আবু সালেহ সিয়াম, সিপিডির প্রতিনিধি প্রভাত সুধীর প্রমুখ।

বক্তারা আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় সবার আগে দরকার অভয়াশ্রম বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ। সরকার এ খাতকে আরও এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে বর্তমান সময়ে দেশ শুধু মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং রপ্তানির মাধ্যমেও বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হবে। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park