মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

র‍্যাব-১০ কর্তৃক পৃথক অভিযানে ৩২০ পিস ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদ সহ ২ জন গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ১৭/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীণ মুরাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ৯৬,০০০/- (ছিয়ান্নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩২০ (তিনশত বিশ) পিস ইয়াবা ও আনুমানিক ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা মূল্যমানের ১৫ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আসামী মাজেদা (৪২), স্বামী- হারুন অর রশীদ, সাং- দড়িকান্দি, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়।

অপর আরেকটি অভিযানে গতকাল ১৭/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডেমরা চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ২,৯৫,০০০/-(দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা মূল্যমানের ৫৯ (উনষাট) বোতল ফেন্সিডিল ও একটি কালো শপিং ব্যাগের মধ্যে কর্ক যুক্ত ০১টি কাঁচের বোতলে রক্ষিত ০১ লিটার বিদেশী মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ মোল্লা (২৪), পিতা- মো: কবির মোল্লা, সাং- মাঝিনা নদীর পাড়, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামি’দ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park