
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মনোয়ার হোসেন টোটন। তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা শৃঙ্খলাবদ্ধ ও প্রাণবন্তভাবে অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখেন।
এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দেন ৯নং আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। এ সময় আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদ এবং আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ফারুক হোসেন নেতৃত্ব প্রদান করেন। তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের প্রতিটি কর্মী আজও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। শ্লোগান, র্যালি ও নানা আয়োজনের মাধ্যমে তারা দিনটি আনন্দঘন পরিবেশে পালন করেন।