সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

‎ত্রিশালে বিনামূল্যে ছাগলের পিপিআর রোগের টিকা প্রদান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পঠিত

‎

‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ
‎
‎২১ আগষ্ট বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া বিল সংলগ্ন এলাকায়  — ছাগলের প্রাণঘাতী পিপিআর (PPR – Peste des Petits Ruminants) রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে।
‎
‎পিপিআর একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ যা ছাগল ও ভেড়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়। এই রোগের প্রাদুর্ভাব রোধে সরকারের এই টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন খামারিরা।
‎
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাজনীন সুলতানা  জানান, “এই কর্মসূচির আওতায় প্রতিটি খামারি বা ছোট পশুপালক তাদের ছাগল বিনামূল্যে টিকা দিতে পারবেন। ইতিমধ্যে এলাকায় টিকাদান শুরু হয়েছে এবং আগামী ১০দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।”
‎
‎এদিকে, স্থানীয় খামারিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো টিকা দিলে পশু মৃত্যুর হার কমবে এবং আর্থিক ক্ষতির ঝুঁকিও হ্রাস পাবে।
‎
‎প্রাণিসম্পদ অধিদপ্তর সকল খামারিকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তাদের পশুকে টিকা দেওয়ার অনুরোধ জানিয়েছে
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park